ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার পটিয়া সত্রাসীর ছুরিকাঘাতে নিহত সিএনজি চালক মাহবুবের মৃত্যুর দাবি চেক হস্তান্তর করেছে সিএনজি সমবায় সমিতির নেতৃবৃন্দ টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত যশোরের শার্শায় তেল সংকট:শার্শা ও বেনাপোলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার : সংসদকে প্রধানমন্ত্রী ১২৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবলে পড়া চার শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে চার শ্রমিক কুতুবদিয়া লাইট হাউস এলাকা থেকে প্রায় চার নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করা বাণিজ্যিক জাহাজ “মেঘনা হোপ”-এ কাজের উদ্দেশ্যে যান। পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে কাজ শেষে তারা একটি ড্যানিশ বোটে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় তারা ডাকাতের কবলে পড়েন।

এ সময় এমবি লিউ পার্ট-২ নামের একটি জাহাজের এক ক্রু জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

অভিযানে ডাকাতদের কবলে থাকা বোটসহ চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারের পর শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সাগরে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

আপডেট সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬