ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলাশী জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর শার্শা, যশোরে আসছেন প্রধানমন্ত্রী সীমান্তে র‌্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ পরিবেশ মন্ত্রীর নির্দেশে উদ্ধার হলো বিপন্ন প্রজাতির করাত মাছ সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রামগড় ৪৩ বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ফতুল্লায় দুর্ধর্ষ অপরাধী রাজ্জাক ও তার ছেলে গুলি সহ গ্রেপ্তার লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১লাখ ৫৫হাজার টাকা জরিমানা সহ কঠোর নির্দেশনা মন্দিরভিত্তিক শিক্ষা ব্যবস্থায় শিশুরা প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষাও লাভ করছে :ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০,০০০ টাকা অর্থদণ্ড ও আদায়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :আজ ০১ এপ্রিল ২০২৬: নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসনের নেতৃত্বে পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে প্রথমে নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড এলাকায় অবস্থিত “মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২)” নামক প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অন্যদিকে সিদ্ধিরগঞ্জের জালকুরী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত “জৈনপুর ক্লিনিক”-এ পরিচালিত পৃথক অভিযানে দেখা যায়, ক্লিনিকটির হালনাগাদকৃত লাইসেন্স নেই। সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা সহ আদায় করা হয়। উপর্যুক্ত দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এই সময় ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উলাশী জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর শার্শা, যশোরে আসছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০,০০০ টাকা অর্থদণ্ড ও আদায়

আপডেট সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬