ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলাশী জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর শার্শা, যশোরে আসছেন প্রধানমন্ত্রী সীমান্তে র‌্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ পরিবেশ মন্ত্রীর নির্দেশে উদ্ধার হলো বিপন্ন প্রজাতির করাত মাছ সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রামগড় ৪৩ বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ফতুল্লায় দুর্ধর্ষ অপরাধী রাজ্জাক ও তার ছেলে গুলি সহ গ্রেপ্তার লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১লাখ ৫৫হাজার টাকা জরিমানা সহ কঠোর নির্দেশনা মন্দিরভিত্তিক শিক্ষা ব্যবস্থায় শিশুরা প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষাও লাভ করছে :ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জ বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল)বন্দর উপজেলার একরামপুর পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ওপর ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ কে মাদকমুক্ত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে বন্দরসহ জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত রাখা হবে। কোনো মাদক কারবারি এবং সেবনকারীকে কাউকেই ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উলাশী জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর শার্শা, যশোরে আসছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট সময় : ০৫:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬