ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলাশী জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর শার্শা, যশোরে আসছেন প্রধানমন্ত্রী সীমান্তে র‌্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ পরিবেশ মন্ত্রীর নির্দেশে উদ্ধার হলো বিপন্ন প্রজাতির করাত মাছ সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রামগড় ৪৩ বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ফতুল্লায় দুর্ধর্ষ অপরাধী রাজ্জাক ও তার ছেলে গুলি সহ গ্রেপ্তার লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১লাখ ৫৫হাজার টাকা জরিমানা সহ কঠোর নির্দেশনা মন্দিরভিত্তিক শিক্ষা ব্যবস্থায় শিশুরা প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষাও লাভ করছে :ডিসি রায়হান কবির

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধিতা নিরসন এবং চক্ষু স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বিশ্ব চক্ষু সম্মেলন’-এ অংশ নিয়ে তিনি এ অঙ্গীকার করেন।

৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চলা এই বৈশ্বিক সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের নেতৃত্বে বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

সম্মেলনে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময়ে তিনি আগামী দিনে বৈশ্বিক চক্ষু স্বাস্থ্যের টেকসই উন্নয়নে সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এ বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশে চক্ষু সেবার অগ্রগতি এবং এ খাতের উন্নয়নে বাংলাদেশে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস (আইএপিবি)’ নামে একটি সংস্থা এই সম্মেলনের আয়োজন করে। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর একটি শক্তিশালী ফোরাম।

উল্লেখ্য, ২০১৩ সালে এই সংস্থাটি ড. এম এ মুহিতকে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আই হেলথ হিরো’ হিসেবে নির্বাচিত করেছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উলাশী জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর শার্শা, যশোরে আসছেন প্রধানমন্ত্রী

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬