নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সস্তোষ শর্মা এবং মহানগর সার্বজনিন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল। এছাড়া ছিলেন অ্যাডভোকট সুব্রত চৌধুরী, তপন মজুমদার প্রমূখ।
বৈঠকের পর মহানগর সার্বজনিন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। তিনি সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস তিনি দিয়েছেন।”
তিনি আরও জানান, ‘‘২৪ সালের ৫ আগস্টের পর আমাদের ওপর নিপীড়ন-নির্যাতন হয়েছেন, আমরা বিচার বঞ্চিত হয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে চাকুরিচ্যুত করা হয়েছে। এ বিষয়গুলো আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এ ছাড়াও, আমরা সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন, দেবোত্তর সম্পত্তি আইন ইত্যাদি বিষয়গুলোও তার কাছে তুলে ধরেছি।’’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘‘আমাদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।’
প্রতিনিধির নাম 




















