ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআইয়ের সাহায্যে যেভাবে ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ খ্যাত আহান পাণ্ডে ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ রামগড় উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর চিকিৎসক বিজয় মজুমদারের হামলায় সহকর্মী আহত জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স এ ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ কাল স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৭ আসামি গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের বড় অভিযান: ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

রামগড় উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর চিকিৎসক বিজয় মজুমদারের হামলায় সহকর্মী আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কর্মরত এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ওপর সহকর্মীর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আহত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সফিকুল ইসলাম জানান, একই প্রতিষ্ঠানে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় মজুমদার, যিনি সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ বদলি হয়েছেন, তিনি এলপিসি (Last Pay Certificate) ও ‘না দাবি’ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য রামগড়ে আসেন।

তিনি অভিযোগ করেন, ঘটনার সময় তিনি জরুরি বিভাগে রোগী দেখছিলেন। এ সময় বিজয় মজুমদার তার কাছে ‘না দাবি’ পত্র দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কক্ষের তালার চাবি ফেরত দেওয়ার বিষয়টি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিজয় মজুমদার টেবিলে থাকা কাঠের স্কেল দিয়ে তার মাথায় আঘাত করেন এবং কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায় বলে জানান।ঘটনার পর আহত সফিকুল ইসলাম রামগড় থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত বিজয় মজুমদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক বলেন, “বদলিজনিত কাগজপত্র সংগ্রহ করতে এসে এ ধরনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে অবহিত করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে এখনো পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এআইয়ের সাহায্যে যেভাবে ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

রামগড় উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর চিকিৎসক বিজয় মজুমদারের হামলায় সহকর্মী আহত

আপডেট সময় : ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬