ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর জ্বালানি ও জলবায়ু প্রকল্পে বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি : অর্থমন্ত্রী টেকনাফে সাবেক মেম্বার দিলদার আহমদের মৃত্যুতে এমপি শাহজাহান চৌধুরীর শোক উখিয়ার পালংখালীতে চাঞ্চল্যকর হামলার মূলহোতা গ্রেপ্তার কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে: ভূমিমন্ত্রী এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার যশোর শিক্ষা বোর্ড : এইচএসসির উত্তরপত্র মূল্যায়নে ৫২৫৫ পরীক্ষক পাচ্ছেন প্রায় ৮ কোটি টাকা বালিয়াকান্দিতে পেঁয়াজ সংরক্ষণের ঘর ভেঙে পড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

বালিয়াকান্দিতে পেঁয়াজ সংরক্ষণের ঘর ভেঙে পড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পেঁয়াজের মাচাং ভেঙে জান্নাতুল (জান্নাতি) (১৫) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে নবাবপুর ইউনিয়নের বনগ্রাম চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল একই গ্রামের ওবায়দুর রহমান ও রোজিনা বেগমের মেয়ে।

ঘটনার সময় জান্নাতুল তার বাবার সঙ্গে ঘরের ভেতরে পেঁয়াজের মাচাংয়ে পেঁয়াজ তোলার কাজ করছিল। এ সময় হঠাৎ করে মাচাংসহ পুরো পেঁয়াজের ঘর ভেঙে পড়ে। এতে জান্নাতুল মাথায় গুরুতর আঘাত পেয়ে পেঁয়াজের নিচে চাপা পড়ে।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর শোক ও সহমর্মিতা লক্ষ্য করা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর

বালিয়াকান্দিতে পেঁয়াজ সংরক্ষণের ঘর ভেঙে পড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬