ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর জ্বালানি ও জলবায়ু প্রকল্পে বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি : অর্থমন্ত্রী টেকনাফে সাবেক মেম্বার দিলদার আহমদের মৃত্যুতে এমপি শাহজাহান চৌধুরীর শোক উখিয়ার পালংখালীতে চাঞ্চল্যকর হামলার মূলহোতা গ্রেপ্তার কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে: ভূমিমন্ত্রী এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার যশোর শিক্ষা বোর্ড : এইচএসসির উত্তরপত্র মূল্যায়নে ৫২৫৫ পরীক্ষক পাচ্ছেন প্রায় ৮ কোটি টাকা বালিয়াকান্দিতে পেঁয়াজ সংরক্ষণের ঘর ভেঙে পড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

উখিয়ার পালংখালীতে চাঞ্চল্যকর হামলার মূলহোতা গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার উখিয়ার পালংখালীতে গোলাগুলি, হামলা ও ভাঙচুরের মাধ্যমে ত্রাস সৃষ্টির ঘটনায় চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি সৈয়দ বশর ওরফে ‘ছি ছি’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্র জানায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে উখিয়া উপজেলার পালংখালী এলাকায় একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটায়। এতে কয়েকজন গুরুতর জখম হন এবং এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ঘটনার পরপরই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল উখিয়ার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার ১ নম্বর ও প্রধান আসামি ছৈয়দুল বশর ওরফে ‘ছিয়ক’ (৩৯)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল ছবুরের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর

উখিয়ার পালংখালীতে চাঞ্চল্যকর হামলার মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬