ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন ফুটপাত দখলবাজি উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা, হাইওয়েতে সাময়িক উত্তেজনা নারায়ণগঞ্জের মন্ডলপাড়া সেই জ্বীনের মসজিদ সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স এ ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রফিক

টেকনাফে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের হুমকির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, অশালীন ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা জেলা মৎস্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগের পর বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শিক্ষানুরাগী ও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সোলতান আহমদ গত ২৯ জানুয়ারি তার ছেলের চাকরির ভাইভার জন্য জাতীয়তা সনদে স্বাক্ষর নেওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। সে সময় কর্মকর্তা অফিসে উপস্থিত না থাকায় তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে অবস্থান জানতে চান। এতে কর্মকর্তা বিরূপ আচরণ করে কথা শেষ না করেই ফোন কেটে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বিকেলে সোলতান আহমদ সাবরাং ইউনিয়ন পরিষদের এক সদস্যকে সঙ্গে নিয়ে মৎস্য কার্যালয়ে গিয়ে কর্মকর্তার সঙ্গে দেখা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

“কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা” বলে গালিগালাজের অভিযোগ

অভিযোগকারী সোলতান আহমদের দাবি, কর্মকর্তার কক্ষে প্রবেশ করে সালাম দিয়ে পরিচয় দেওয়ার পরপরই তিনি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি বলেন, “আমার লোকেশন কেন জানতে চেয়েছ—কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা” বলে তাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন।

৬৬ বছর বয়সী এই সমাজসেবক আরও জানান, তিনি নিজের বয়স ও সামাজিক পরিচয় উল্লেখ করে সম্মানজনক আচরণের অনুরোধ করলে পরিস্থিতি আরও খারাপ হয়। এক পর্যায়ে ওই কর্মকর্তা তাকে মারধরের হুমকি দিয়ে টেবিলে থাকা শীতের কাপড় ছুড়ে মারেন এবং চেয়ার থেকে উঠে তার দিকে তেড়ে আসেন।
ঘটনার সময় সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য কবির আহমদ, চৌকিদার ছৈয়দ আলম, উদ্যোক্তা আব্দুল গনি, কয়েকজন সেবাপ্রার্থী এবং অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্য সেবাপ্রার্থীর সঙ্গেও একই আচরণের অভিযোগ

একই দিনে ৪৫ বছর বয়সী এক নারী এনজিওকর্মীর সঙ্গেও ওই কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই নারী তাকে ‘আপা’ বলে সম্বোধন করলে তিনি ক্ষিপ্ত হয়ে একই ধরনের দুর্ব্যবহার করেন।

মানববন্ধনের উদ্যোগ, ইউএনওর হস্তক্ষেপ

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের উদ্যোগ নেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি শান্তভাবে সমাধানের অনুরোধ জানালে কর্মসূচি স্থগিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানসিক ভারসাম্যহীনের অভিযোগ

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা টেকনাফে যোগদানের পর থেকেই তার আচরণ নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

টেকনাফে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের হুমকির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৫:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬