ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন ফুটপাত দখলবাজি উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা, হাইওয়েতে সাময়িক উত্তেজনা নারায়ণগঞ্জের মন্ডলপাড়া সেই জ্বীনের মসজিদ সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স এ ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রফিক

শার্শা সীমান্তে ইজিবাইক ও মাদকসহ ১ জন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: র্সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অদ্য ০৫ এপ্রিল ২০২৬ তারিখ গোগা বিওপি’র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সিরাপ এবং একটি ইজিবাইক সহ একজনকে গ্রেফতার করেছে।

আসামীর নাম মো. কালাম হোসেন (৪৫)। সে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত মো. বাবু সরকারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলায় গোগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে:- ​১০ বোতল উইনিক্স (Winnix) সিরাপ,​১১ বোতল এসকুফ (ESKUF) সিরাপ এবং ​০১টি ইজিবাইক (যা মাদক বহনে ব্যবহৃত হচ্ছিল)। ​বিজিবি’র হিসাব অনুযায়ী, আটককৃত মাদক ও ইজিবাইকসহ জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,০৮,৪০০/- (দুই লক্ষ আট হাজার চারশত) টাকা।

​এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও সকল প্রকার অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা পূর্বের তুলনায় অনেক বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, দেশের সীমান্ত সুরক্ষায় এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

​আসামী কালাম হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

শার্শা সীমান্তে ইজিবাইক ও মাদকসহ ১ জন গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬