ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন ফুটপাত দখলবাজি উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা, হাইওয়েতে সাময়িক উত্তেজনা নারায়ণগঞ্জের মন্ডলপাড়া সেই জ্বীনের মসজিদ সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স এ ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রফিক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রফিক। আজ (৪ এপ্রিল) বিসিবির চতুর্থ কার্যনির্বাহী কমিটি শেষে সাবেক এই ক্রিকেটারকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের একজন হিসেবে বিবেচিত রফিক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ১শ উইকেট শিকারের নজির গড়েন তিনি।

বাংলাদেশের হয়ে ৩৩ টেস্ট, ১২৫ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন রফিক। টেস্টে ১শ, ওয়ানডেতে ১২৫ ও টি-টোয়েন্টিতে ১ উইকেট শিকার করেন তিনি।

ব্যাট হাতে লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতে পারদর্শী ছিলেন রফিক। টেস্টে ১টি সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ১০৫৯ রান করেছেন তিনি। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট লুসিয়া টেস্টে নয় নম্বরে নেমে ১১টি চার ও ৩টি ছক্কায় ১৫২ বলে ১১১ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া ওয়ানডেতে ১১৯১ ও টি-টোয়েন্টিতে ১৩ রান করেন রফিক।

জুনিয়র ও সিনিয়র পর্যায়ের ক্রিকেটারদের সাথে সাথে কাজ করবেন ৫৫ বছর বয়সী রফিক। বাংলাদেশের স্পিন বোলিংয়ের উন্নতিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স

স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রফিক

আপডেট সময় : ০৭:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬