ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন ফুটপাত দখলবাজি উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা, হাইওয়েতে সাময়িক উত্তেজনা নারায়ণগঞ্জের মন্ডলপাড়া সেই জ্বীনের মসজিদ সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স এ ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানাধীন কালিবাজার এলাকার ব্যাপ্টিষ্ট চার্চে ইস্টার সানডে উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
আজ পবিত্র ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসবে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস।
খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন হলেও এর পরেই গুরুত্বের দিক থেকে রয়েছে ইস্টার সানডে। এই দিনটি খ্রিস্টানদের কাছে নতুন জীবন, আশা এবং মানবতার বার্তা বহন করে। যিশু খ্রিস্ট মানুষের কল্যাণ ও সত্যের পথে জীবন উৎসর্গ করেছিলেন। ইস্টার সানডে সেই ত্যাগ ও পুনরুত্থানের স্মরণে উদযাপিত হয়।ইস্টার সানডে উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে।

তিনি নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি মডেল মন্দির নির্মাণের পাশাপাশি খ্রিস্টানদের জন্য একটি উপাসনালয় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় ফাদার রিচার্ড সৌরভ দেউড়ী জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসককে একটি করে পবিত্র বাইবেল উপহার দেন। যিশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে এসে খ্রিস্টান ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাপ্টিষ্ট চার্চের ফাদার রিচার্ড সৌরভ দেউড়ী। প্রার্থনা, ধর্মীয় আচার এবং বিশেষ বক্তব্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ বাংলাদেশ খ্রিষ্টীয়ান অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব চার্লস সৌমিত্র দেউড়ী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাশসহ বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স

নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন

আপডেট সময় : ০৮:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬