ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন ফুটপাত দখলবাজি উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা, হাইওয়েতে সাময়িক উত্তেজনা নারায়ণগঞ্জের মন্ডলপাড়া সেই জ্বীনের মসজিদ সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স এ ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া সেই জ্বীনের মসজিদ সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় অবস্থিত প্রাচীন এক গম্বুজ বিশিষ্ট জ্বীনের মসজিদ নামে পরিচিত মসজিদটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো:রায়হান কবির।

রোববার (৫ এপ্রিল) আলোচিত এই মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব যাচাই এবং সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখতে তিনি পরিদর্শনে সেখানে যান।

এসময় মসজিদটি পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, মসজিদটির দেয়াল বেশ পুরু এবং প্রবেশদ্বারে খোদাই করা স্থাপনের সাল “১৪৮২” উল্লেখ রয়েছে। এটি সুলতানি আমলের স্থাপনা হতে পারে, যা শাহ শুজা বা তৎকালীন অন্য কোনো শাসকের সময়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তিনি বলেন, এ ধরনের ঐতিহাসিক স্থাপনা যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমরা ইতিহাসবিদ ও সংস্কৃতি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এর প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করব।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এই মসজিদটির নাম প্রত্নতত্ত্ব অধিদপ্তর-এর তালিকায় নেই। তবে এর ঐতিহাসিক গুরুত্ব প্রমাণিত হলে এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় জনশ্রুতিতে শোনা যায় মসজিদটিতে একসময় জিনেরা নামাজ আদায় করত। এখনও করে এমন কথাও প্রচলিত রয়েছে। যদিও এসবের কোনো প্রমাণ নেই, তবুও বিষয়টি স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

ডিসি আরও বলেন, আমরা চাই এ ধরনের স্থাপনাগুলো সংরক্ষণ করে জেলার পর্যটনের সঙ্গে যুক্ত করতে। এতে যেমন ঐতিহ্য রক্ষা হবে, তেমনি জেলার ইতিহাসও সমৃদ্ধ হবে। জেলার অন্যান্য পুরোনো স্থাপনাও পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে।

এর অংশ হিসেবে তিনি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার এলাকাও পরিদর্শনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।এই সময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া সেই জ্বীনের মসজিদ সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

আপডেট সময় : ০৮:১২:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬