ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোর সন্ধানী সুপার মার্কেট থেকে পিস্তল-গুলিসহ দোকান মালিক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোর শহরের এমকে রোডস্থ সন্ধানী সুপার মার্কেট থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন নামে এক দোকান মালিককে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার দুপুরে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়। আটক আলী হোসেন ওই দোকানের মালিক ও সাতক্ষীরা কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।
ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম সোমবার দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান চালায়। এসময় মার্কেটের তন্বী ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি উদ্ধার ও দোকান মালিক আলী হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় আটক আলী হোসেনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। এদিকে- ওই দোকানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে একজন মানুষ হাতে প্যাকেট নিয়ে দোকানে ঢুকে গ্লাসের ওপর ভর দিয়ে ভিতরে কি যেন রাখছে। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে দোকান মালিকরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত

যশোর সন্ধানী সুপার মার্কেট থেকে পিস্তল-গুলিসহ দোকান মালিক আটক

আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬