পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী স্কুল ছাএ নিহত হয়েছে।
শনিবার ২৩ মে দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া কমল মুন্সির হাট আনসার ক্যাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাএ হলেন,পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের ১নংনম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার জাহেদুল আলমের পুত্র মুহাম্মদ ওয়ালীদ আল তাজনিম (১৭) ও একই এলাকার আকতার হোসেনের পুত্র শাহাদাত হোসেন সামি (১৬)। নিহত শাহাদাত হোসেন সামি চক্রশালা ইউনিয়ন কৃষি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ও অপরজন তাজনিম আব্দুল সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ছিলেন। আহত হয়েছেন তানভীর জয় (১৮)। আহত তানভীর কে স্থানীয়রা উদ্ধার করে
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য প্রেরণ করলে সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আহত তানভীর জয় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৩ মে শনিবার সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং পরে হাসপাতালে নেয়ার পথে আরোও একজনের মৃত্যু হয়। ঘটনায় স্থানীয় লোকজন ঘাতকবাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে সুএে জানা যায়।
প্রতিনিধির নাম 



















