ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত সিদ্ধিরগঞ্জে মৎস্যজীবী দল নেতার গ্যারেজে নূরনবী বাহিনীর তাণ্ডব: চালক ও ম্যানেজারকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ১৯ রোহিঙ্গা আটক বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হাসপাতালকে এ কে এম আবু তাহের এর নামে’ ঘোষণা! ব্যাংক লুটের রাজনীতি: আমানতকারীদের অর্থ কি চিরকালই ক্ষমতাবানদের শিকার হবে? ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা করলেন প্রধানমন্ত্রী

নিমকোতে ‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: শিশুশিক্ষা ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা শেষে দেশের বিভিন্ন জেলার ২৫ জন সাংবাদিককে সনদপত্র দিয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে SIBE-NIMC প্রকল্পের আওতায় ‘Kids’ Education: Nurturing Young Minds for a Better Future in Bangladesh’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমকোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন জেলার ২৫ জন সাংবাদিককে সনদপত্র বিতরণ করা হয়। মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি নিজ হাতে সাংবাদিকদের সনদ তুলে দেন।

এ সময় দৈনিক ভোরের সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মহাপরিচালকের কাছ থেকে সনদপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।শিশুদের মানবিক মূল্যবোধ শিখিয়ে তৈরি করতে হবে। শিশুবান্ধব ও শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে সাংবাদিক ও অনুষ্ঠান নির্মাতাদের দক্ষতা বাড়াতেই এই কর্মশালা। সম্প্রচার নীতিমালা মেনে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

SIBE-NIMC প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় শিশুদের বয়স উপযোগী কনটেন্ট, সাইবার সুরক্ষা ও ইতিবাচক প্যারেন্টিংয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন

নিমকোতে ‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬