ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত সিদ্ধিরগঞ্জে মৎস্যজীবী দল নেতার গ্যারেজে নূরনবী বাহিনীর তাণ্ডব: চালক ও ম্যানেজারকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ১৯ রোহিঙ্গা আটক বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হাসপাতালকে এ কে এম আবু তাহের এর নামে’ ঘোষণা! ব্যাংক লুটের রাজনীতি: আমানতকারীদের অর্থ কি চিরকালই ক্ষমতাবানদের শিকার হবে? ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা করলেন প্রধানমন্ত্রী

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ১৯ রোহিঙ্গা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ভোররাত থেকে রাত পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আওতাধীন পালংখালী ও বালুখালী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ভোররাতে গুজ্জা খাল লক্ষ্মণের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত ৩টার দিকে মিয়ানমার থেকে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পাঁচটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পোটলাগুলোর ভেতর থেকে ৫৫টি খাকি রঙের প্যাকেটে রাখা ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে একই দিনে উখিয়া ব্যাটালিয়নের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯ জন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতরা স্থানীয় একটি মাছের ঘেরে কাজ করছিল বলে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবস্থান এবং স্থানীয় বিভিন্ন কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগে অপরাধচক্র তাদের ব্যবহার করছে। এ কারণে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

আটক রোহিঙ্গাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাকারবারী ও সীমান্তভিত্তিক অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা নাগরিকদের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ১৯ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬