ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত সিদ্ধিরগঞ্জে মৎস্যজীবী দল নেতার গ্যারেজে নূরনবী বাহিনীর তাণ্ডব: চালক ও ম্যানেজারকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ১৯ রোহিঙ্গা আটক বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হাসপাতালকে এ কে এম আবু তাহের এর নামে’ ঘোষণা! ব্যাংক লুটের রাজনীতি: আমানতকারীদের অর্থ কি চিরকালই ক্ষমতাবানদের শিকার হবে? ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা করলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জের কল্যাণী খাল দখলমুক্ত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।

অভিযানে খালের ওপর ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে কয়েকটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস কারখানাসহ ব্যক্তিমালিকানাধীন স্থাপনার অবৈধ অংশ অপসারণের কাজ শুরু হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কল্যাণী খালের বিভিন্ন অংশ প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ বাড়ছিল।

সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ বলেন, খাল সম্পূর্ণরূপে দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। সরকারি খাল, নদী ও জলাশয় রক্ষায় জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কল্যাণী খাল দখলের কারণে কাশীপুর, ভোলাইলসহ আশপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। খাল উদ্ধার হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং কৃষিকাজেও সুবিধা হবে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, খাল দখলদারদের তালিকা করে পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। পাশাপাশি খালের দুই পাড়ে সীমানা নির্ধারণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন

নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ১০:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬