সিদ্ধিরগঞ্জ থেকে ক্রাইম রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তেরা মার্কেট এলাকায় চাঁদা না পেয়ে একটি অটোরিকশার গ্যারেজে ঢুকে চালক ও ম্যানেজারকে বর্বরভাবে মারধর করে রক্তাক্ত জখম এবং অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী ‘নূরনবী বাহিনী’র বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চালক শাহাবুদ্দিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেরা মার্কেট এলাকার মৎস্যজীবী দল নেতা অনিকের অটোরিকশা গ্যারেজে ঢুকে চালক শাহাবুদ্দিনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে নূরনবী ও তার বাহিনীর সদস্যরা। চালক শাহাবুদ্দিন ওই টাকা দিতে অনীহা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে পিটিয়ে রক্ত করে দেয়।
এই ঘটনার পর চালক শাহাবুদ্দিন থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে থানা থেকে ফিরে আসার পর নূরনবী বাহিনী আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। কেন থানায় অভিযোগ করা হলো এই অজুহাতে সন্ত্রাসী মোঃ নবী হোসেনের নেতৃত্বে তার বাহিনী আবারও গ্যারেজে অতর্কিত হামলা চালায়।
দ্বিতীয় দফার এই হামলায় সন্ত্রাসীরা গ্যারেজের ম্যানেজার মোঃ লিটন এবং অটো ড্রাইভার শাহাবুদ্দিনকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম এবং গুরুতর আহত করে। হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৯৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
আমার নিজের অটোগ্যারেজে ঢুকে এভাবে হামলা চালানো হবে, আর আমার ম্যানেজার ও ড্রাইভারকে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করা হবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।”
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধির নাম 


















