ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত সিদ্ধিরগঞ্জে মৎস্যজীবী দল নেতার গ্যারেজে নূরনবী বাহিনীর তাণ্ডব: চালক ও ম্যানেজারকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ১৯ রোহিঙ্গা আটক বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হাসপাতালকে এ কে এম আবু তাহের এর নামে’ ঘোষণা! ব্যাংক লুটের রাজনীতি: আমানতকারীদের অর্থ কি চিরকালই ক্ষমতাবানদের শিকার হবে? ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা করলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সকল সাংগঠনিক দায়িত্ব ও পদ স্থগিত রাখা হয়েছে।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির সম্পাদক স্বাক্ষরিত চিঠিটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে পৌছে দেয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সোমবার (৮ জুন) স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাবুল আক্তারের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

দলীয় সূত্রের দাবি, একজন দায়িত্বশীল নেতার এমন আচরণ সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী। এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আব্দুল জব্বার কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

দলীয় সূত্র জানিয়েছে, অভিযুক্ত নেতার লিখিত জবাব পর্যালোচনা এবং পরবর্তী তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কোনো ধরনের উচ্ছশৃঙ্খলতা দলে বরদাশত করা হবে না বলেও জেলা বিএনপি সূত্রে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় : ১০:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬