ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার ৫ জন আটক : জড়িতদের শাস্তির দাবি পটিয়া মাদরাসার মুহতামিমকে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন যশোরে শিশু আদালতের উদ্বোধন বেনাপোলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ষ্টেশন দখলের জন্য আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি আমতলীতে  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই টেকনাফ হ্নীলায় নুর আহমদ আনোয়ারীর পথসভা পটিয়ায় দিনব্যাপী গণসংযোগে  এনাম: শিক্ষা,ক্রীড়া,কর্মসংস্থান  ও সুশাসনের অঙ্গীকার দ্রুতগতির বাসের ধাক্কা: টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন।

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সোমবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল পশ্চিম ধনকুন্ডা শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাশাপাশি ২টি ঘরে বসবাসরত ৮ জন দগ্ধ হয়েছে। স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেছে।

দগ্ধরা হলেন- রিক্সাচালক হান্নান (৪০), তার স্ত্রী নুরজাহান লাকী (৩০), মেয়ে জান্নাত (৩), মেয়ে সামিয়া (৯) ও ছেলে সাব্বির (১৬) এবং আরেক পরিবারের পোশাক শ্রমিক সোহাগ (২৩), তার স্ত্রী রুপালি (২০) ও তাদের একমাত্র দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল পশ্চিম ধনকুন্ডা শান্তিবাগ এলাকায় ইব্রাহিম খলিলের টিনসেড বাসায় ভাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন রিক্সা চালক হান্নান ও পোশাক শ্রমিক সোহাগ। সোমবার ভোর রাতে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা দুই পরিবারের ৮ জনই দগ্ধ হয়।
পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে থাকা বাড়ীর মালিকের স্ত্রী রত্না জানায়, দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। এখন তাদের চিকিৎসা চলছে। তিনি আরও জানায়, ভাড়াটিয়া রুবেল আমাদের না জানিয়ে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করছে। এতে বিস্ফোরনের ঘটনা ঘটতে থাকতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, হান্নানের শরীরে ৪৫ শতাংশ, নুরজাহানের ২২ শতাংশ, জান্নাতের ৩ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, সোহাগের ৪০ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ ও সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।
সে আরও জানায়, শ্বাসনালী পুড়ে যাওয়ায় আটজনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ এর উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল আরেফিন জানায়, বাড়ির ভিতরে ঘরের পাশ দিয়ে যাওয়া তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরদুটি গ্যাস চেম্বার হয়ে থাকতে পারে। এতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানায়, লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে গ্যাস পাইপ দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হতে দেখা গেছে। আমরা স্থানীয় এলাকায় ও হাসপাতালে যোগাযোগ রক্ষা করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শহরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার

সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন।

আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫