ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হবে হাড্ডাহাড্ডি নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি’র সাথে শাহানাজ জামানের সৌজন্য সাক্ষাৎ অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গড়তে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পটিয়ায় ক্লিন ইমেজ যুবদল নেতা পিবলু চৌধুরী বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে শ্বাসরোধে শাশুড়ি হত্যা: দুই বছর পর জামাতা নান্টু গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাশুড়ি ফাতেমা বেগমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাশেদুল ইসলাম নান্টুকে দুই বছর পর গ্রেফতার করেছে র‌্যাব ১১।
‎‎মঙ্গলবার (১ জুলাই) রাতে র‌্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নান্টু পুরান টিপরদী এলাকার এসিআই গেট সংলগ্ন কাজীবাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত কাজী আব্দুল কাশেম।
‎র‌্যাব জানায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর সকালে বস্তুল গ্রামের রাস্তার পাশে ফাতেমা বেগমের মরদেহ পাওয়া যায়। তার আগের দিন বিকেলে জামাতা নান্টু তাকে ‘ব্যাংকে নিয়ে যাবার’ কথা বলে বাসা থেকে বের করে। পরে পরিবারের সদস্যদের জানায়, তিনি শাশুড়িকে ৩৩ হাজার টাকাসহ বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এরপর আর ফাতেমা বেগম বাসায় ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
‎ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যায়, ফাতেমা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৮টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
‎তদন্তে উঠে আসে, নিহত ফাতেমা বেগম স্থানীয় কয়েকটি এনজিও থেকে নেওয়া ঋণের জামিনদার ছিলেন। সেই ঋণের দায় থেকে মুক্তি পেতেই জামাতা নান্টু এই হত্যাকাণ্ড ঘটান বলে ধারণা র‌্যাবের।
‎‎ঘটনার পরদিন নিহতের ছেলে সাইফুল ইসলাম সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-২১; ধারা ৩০২/২০১/৩৪, দণ্ডবিধি ১৮৬০)। এরপর থেকেই নান্টু পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।
‎র‌্যাব জানিয়েছে, “হত্যাকাণ্ডটি ছিল ঠান্ডা মাথায় এবং পূর্বপরিকল্পিত।” প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত নান্টুকে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন

সোনারগাঁয়ে শ্বাসরোধে শাশুড়ি হত্যা: দুই বছর পর জামাতা নান্টু গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫