ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন, সালাহউদ্দিন আম্মার নেতৃত্বে কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ সুন্দরবনে পর্যটক মৃত্যুর পর তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে পুলিশি নিয়ন্ত্রণ, পরিস্থিতি স্বাভাবিক

কুমিল্লার দাউদকান্দি থেকে ৯৫ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার ‎

‎কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে ২৫ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিলসহ মোঃ নুর-নবী (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
‎আজ সোমবার (৭ জুলাই ২০২৫) ভোর রাত সাড়ে চারটার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোলপ্লাজার পাশে চট্টগ্রাম থেকে ঢাকা হাইওয়ে রোডে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
‎গ্রেফতারকৃত মোঃ নুর-নবী, পিতা: মন্টু মিয়া, মাতা: ফাতেমা বেগম, সাং-মরুয়ার চর, থানা-ফেনী সদর, জেলা-ফেনী।র‍্যাব জানায়:
‎“গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোলপ্লাজার পাশে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ২৫ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোঃ নুর-নবী নামে একজনকে গ্রেফতার করা হয়।
‎‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কুমিল্লা অঞ্চল থেকে অবৈধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে কুমিল্লার দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন, সালাহউদ্দিন আম্মার নেতৃত্বে

কুমিল্লার দাউদকান্দি থেকে ৯৫ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার ‎

আপডেট সময় : ১০:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫