ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

আড়াইহাজারে পার্টি অফিসের ভাড়া নিয়ে বিরোধ, মারধরে দোকানমালিকের মৃত্যু

‎নারায়ণগঞ্জের আড়াইহাজারে পার্টি অফিস হিসেবে ব্যবহৃত দোকানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে এক দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
‎নিহত ব্যক্তি হলেন জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭), তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
‎নিহতের ছেলে রাসেল জানান, পার্টি অফিসের বকেয়া ভাড়া চাইতে গেলে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার (৭০), তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০), বেনু হাজির ছেলে আলম (৪৫), সাদ্দাম (৩৫) সহ আরও কয়েকজন মিলে তার বাবাকে পার্টি অফিসে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে ১০ হাজার টাকা বকেয়া ভাড়া চাওয়া হলে তোতা মেম্বার উত্তেজিত হয়ে বলেন, “বিএনপির অফিসের জন্য কীসের ভাড়া?” এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে জাহাঙ্গীর ভূঁইয়া তাকে ধাক্কা দেন। এরপর তোতা মেম্বার ও তার অনুসারীরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করেন।

‎ঘটনার পর আহত অবস্থায় অভিযুক্তদের কয়েকজন জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে যান।

‎এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “একাধিক দোকান মিলে একটি অফিস চালানো হচ্ছিল, যার একটি অংশ ছিল নিহত ব্যক্তির মালিকানায়। সকালে ভাড়া সংক্রান্ত বিরোধ থেকে এই মারধরের ঘটনা ঘটে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

আড়াইহাজারে পার্টি অফিসের ভাড়া নিয়ে বিরোধ, মারধরে দোকানমালিকের মৃত্যু

আপডেট সময় : ১১:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫