ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিদ্ধিরগঞ্জে ২৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎‎রোববার (১৭ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহবুব হাসান, এএসআই মোঃ সাইফুল ইসলাম ফোর্স নিয়ে সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পানির ট্যাংকি সংলগ্ন রহমতের বাড়ির পাশে সন্দেহজনকভাবে অবস্থান করা এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করা হয়।
‎‎গ্রেফতারকৃত আসামির নাম মোঃ নাসির (৩৬), পিতা-আঃ করিম, সাং-সুমিলপাড়া (বিহারী ক্যাম্প), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। তার দেহ তল্লাশি করে একটি পলিথিনের প্যাকেট মোড়ানো ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎‎থানার রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত নাসিরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের মে মাসসহ ২০১৮, ২০১৭ ও ২০১৪ সালের বেশ কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে।
‎এ বিষয়ে পুলিশ জানায়, আটক নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম জানান,সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবা উদ্ধারসহ মোঃ নাসিরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রতিনিয়ত গ্রেফতার অভিযানের মাধ্যমে এলাকায় মাদক দমন করে চলেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে ২৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫