ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির অভিযানে ৩৯,২০০ পিস ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ : কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ৩৯ হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে গেছে।

বিজিবি জানায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ খরেরদ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সকালে এলাকায় যায়। তখন আলীখাল পোস্ট থেকে প্রায় ৫০০ মিটার পূর্বে নদীর পাড়ে এক ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগসহ ঘোরাফেরা করতে দেখে। আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি এগিয়ে গেলে ওই ব্যক্তি ব্যাগটি কাদায় ফেলে কেওড়া বনের ভেতর পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে বিশেষ কৌশলে মোড়ানো ৩৯ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তাঁর নাম আনোয়ার হোসেন (৩৫), তিনি টেকনাফের রঙ্গীখালী এলাকার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় জমা দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

টেকনাফে বিজিবির অভিযানে ৩৯,২০০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫