ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বানের পরেও ইসরায়েল গাজা উপত্যকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়েছে। হামাস একটি চুক্তিতে আংশিক সম্মত হওয়ার পর এই ঘটনা ঘটল।

এ তথ্য জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। খবর আল-জাজিরার।

জানা গেছে, হামাস সমঝোতায় রাজি হওয়ার পরও ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েল। হামলায় শনিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেছেন, এটা একটা ভয়াবহ রাত ছিল, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর ও উপত্যকার অন্যান্য এলাকায় ডজন ডজন বিমান হামলা ও গোলাবর্ষণ চালায়, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার হামাস ট্রাম্পের গাজা পরিকল্পনার জবাব দেয়। এতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে শাসন ব্যবস্থা হস্তান্তরে সম্মতি জানায় গোষ্ঠীটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

আপডেট সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫