ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নের পথে আফগানিস্তান। ২০২৩ ও ২০২৪ সালে দুই দলের ওয়ানডে সিরিজ জিতেছিল আফগানরা। এবারও ৩ ম্যাচের সিরিজে দলটি ১–০ তে এগিয়ে।

আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের প্রথম ওয়ানডে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জেতার বিকল্প নাই টাইগারদের সামনে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে।

সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনার তামিম ও সাইফের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের উপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। সাবেক অধিনায়ক শান্ত খেলবেন তিনে। ভিসা জটিলতা কাটিয়ে নাঈম শেখ দলের সঙ্গে যোগ দিলেও তাকে একাদশে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

মিডল অর্ডারে খেলবেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। নুরুল হাসান আজও একটা সুযোগ পেতে পারেন। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ। সেক্ষেত্রে দুই পেসার নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। বিশ্রামে থাকা মুস্তাফিজের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের সঙ্গে ওয়ানডে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন/তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আপডেট সময় : ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫