ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

বিজয় দিবস উপলক্ষে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এম.এ. মতিন, প্রভাতী শাখার শিফট ইনচার্জ পারভিন ফেরদৌসি, শিক্ষক মো. বেল্লাল হোসেন, মাওলানা মো. জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, লাখো শহীদের আত্মত্যাগ ও মা-বোনের সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং লাল-সবুজের পতাকা। এ স্বাধীনতা রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই যথেষ্ট নয়—নৈতিকতা, শিষ্টাচার ও বাস্তব জ্ঞান অর্জনও জরুরি। বাবা-মা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে এবং সমবয়সী ও ছোটদের প্রতি ভালোবাসা ও সহানুভূতিশীল হতে হবে।তারা আরও বলেন, শিক্ষা আজীবনের পথচলা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে শিখতে হয়। সুশিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই বিজয় দিবসের চেতনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

বিজয় দিবস উপলক্ষে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া

আপডেট সময় : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫