ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা
কদমতলী উত্তরপাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাদক যুবসমাজের অভিশাপ : শামীম আহমেদ ঢালী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

0-0x0-0-0#

মাদক যুবসমাজের অভিশাপ : শামীম আহমেদ ঢালী

সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ ঢালী বলেছেন, খেলাধুলাই পারে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এবং যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। এজন্য বেশি বেশি খেলাধুলার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী উত্তরপাড়া সুখের ঠিকানা বালুর মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কদমতলী উত্তরপাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক ও থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালী এ কথা বলেন।

শামীম আহমেদ ঢালী বলেন, খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে, শরীরকে সুস্থ ও শক্তিশালী করে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষকে সঠিক পথে পরিচালনার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ ঢালী বলেন, সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। সব অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হলো সুস্থ সংস্কৃতিচর্চা। তাই সব অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই।

সমাজসেবক শামসুল হকের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেনের সঞ্চালনায় ও সার্বিক আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন – সমাজসেবক জয়নাল হক, নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর প্রচার সম্পাদক সোহরাব হোসেন ভূঁইয়া মুকুল, সমাজসেবক মোশারফ হোসেন, মনির হোসেন, শাহজাহান মিয়া, বিএনপি নেতা মোজাম্মেল হক শিপু, সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সুমন, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ওয়ার্ড জাসাস সভাপতি সোলায়মান ভূঁইয়া, ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি সাগর হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক আসিফ হোসেন আকাশ, সমাজসেবক আইয়ুব আলী প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

কদমতলী উত্তরপাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাদক যুবসমাজের অভিশাপ : শামীম আহমেদ ঢালী

আপডেট সময় : ১১:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫