আলোকিত কাগজ প্রতিবেদক:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন .দেশের ত্রিবার প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমেছে গভীর শোক। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই ক্ষতিতে শোকাহত।
প্রয়াত নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, বাদ জোহর, রাজধানীর ঢাকার ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউয়ে। জানাজায় দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতা–কর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও এক মহীয়সী নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার বিদায়ে দেশ হারালো গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার আন্দোলনের এক সাহসী নেত্রীকে। দেশবাসী মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করছে। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন এবং দলীয় নেতা–কর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন অবিচল নেতা ছিলেন। স্বৈরশাসন ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান জাতিকে সবসময় প্রেরণা যুগিয়েছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্ব ইতিহাসে গৌরবোজ্জ্বল হয়ে থাকবে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে ধৈর্য দান করুন—আমিন।
প্রতিনিধির নাম 




















