ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

হোয়াইকং লম্বাবিল মাদ্রাসায় ইফতার মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন টেকনাফ উপজেলা যুবদলের সা: সম্পাদক জুনায়েদ আলী চৌধুরী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল,টেকনাফ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং লম্বাবিলে এলাকায় মান্যগন্য মানুষদের নিয়ে হোয়াইকং লম্বাবিল মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে টেকনাফ উপজেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক

শনিবার (৭মার্চ) বিকেলে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব জুনায়েদ আলী চৌধুরী

এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। সমাজে যারা বিভেদ সৃষ্টি করতে চায় বা ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

ইফতারের আগমুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, উন্নয়ন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।

পরে কয়েকশত মানুষ একসঙ্গে বসে ইফতার করেন। এ সময় এলাকাজুড়ে এক আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, এমন আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ সমাজের এমন উদ্যোগ ভবিষ্যতে এলাকার সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি, তরুণ সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

হোয়াইকং লম্বাবিল মাদ্রাসায় ইফতার মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন টেকনাফ উপজেলা যুবদলের সা: সম্পাদক জুনায়েদ আলী চৌধুরী

আপডেট সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬