ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস  সিংড়ায় পানির সঙ্কট দূর করতে যুবদল নেতার টিউবওয়েল স্থাপন সাবেক বিচারমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়া ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করবে এনসিপি মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল

সাবেক বিচারমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ২০২৪ সালে জারি করা সংক্ষিপ্ত ও ব্যর্থ সামরিক আইন ঘোষণার ঘটনায় জড়িত ছিলেন।

আজ সোমবার রাজধানী সিউলের কেন্দ্রীয় জেলা আদালত এই রায় দিয়েছেন।

মামলার অভিযোগে পার্ক সুং জায়ে’র বিরুদ্ধে ‘সংবিধান বহির্ভূত পদক্ষেপে যোগসাজশ’, ‘বিদ্রোহের’ এবং ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইওনহাপ নিউজ।

২০২৪ সালের ৩ ডিসেম্বর রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে অনেকটা অপ্রত্যাশিতভাবেই দেশজুড়ে জরুরি সামরিক আইন জারির ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট। পার্কের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট এই ঘোষণা দেওয়া আগে মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জরুরি বৈঠকে ডেকেছিলেন তিনি এবং নির্দেশ দিয়েছিলেন, সামরিক আইন জারির পর ‘সম্ভাব্য হট্টগোল’ দমনে যেন প্রস্তুত থাকেন তারা।

এদিকেত প্রেসিডেন্ট ইউন সামরিক আইন ঘোষণার পর অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয় দক্ষিণ কোরিয়ায়। সরকার ও বিরোধীদলীয় এমপিরা রাতেই পার্লামেন্টে জরুরি অধিবেশন তলব করেন এবং প্রেসিডেন্টের এই ঘোষণাকে কোনোভাবেই পার্লামেন্ট সমর্থন করছে না বলে জানিয়ে দেন। এছাড়া সামরিক আইন জারির পর দক্ষিণ কোরিয়ার শেয়ারমার্কেটে ধস নামে দেশজুড়ে বিক্ষোভ পরিস্থিতি দেখা দেয়। এই পরিস্থিতিতে সামরিক আইন জারির মাত্র ৬ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ৪ ডিসেম্বর ভোরে তিনি তা প্রত্যাহারের ঘোষণা দেন।

আদালতে পর্যবেক্ষণে আরও উঠে এসেছে যে সামরিক আইনকে ন্যায্যতা দিতে উত্তর কোরিয়াকে উসকানি দেওয়ার পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের। উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন নিক্ষেপ করতে চেয়েছিলেন তিনি। আর এসব পরিকল্পনায় তার বিশ্বস্ত সঙ্গী ছিলেন পার্ক সুং-যায়ে।

কয়েক দিন আগে প্রেসিডেন্ট ইউন সুক-ইলোকে ৩০ বছর কারাবাসের সাজা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। এবার পার্ক-সুং জায়েকেও কারাদণ্ড দেওয়া হলো।

সূত্র : ইয়োনহাপ নিউজ, দ্য হিন্দু

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬

সাবেক বিচারমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়া

আপডেট সময় : ০৮:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬