ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

নতুন রূপে বড় পর্দায় ফিরেছে ‘সুপারগার্ল’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: চার দশকেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরল ‘সুপারগার্ল’। ডিসি ইউনিভার্সের নতুন এই সিনেমাটি আজ২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। একই দিনে বাংলাদেশের দর্শকরাও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।

১৯৮৪ সালের সিনেমার পর এবার একেবারে নতুন গল্প, নতুন অভিনেত্রী ও ভিন্ন নির্মাণশৈলীতে দর্শকদের সামনে হাজির হলো ডিসি স্টুডিওসের বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ক্রেইগ গিলেস্পি।

এর আগে ‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’ নির্মাণের মাধ্যমে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। এবার তাঁর হাত ধরেই নতুনভাবে পর্দায় ফিরল ডিসির অন্যতম জনপ্রিয় সুপারহিরো।

সুপারগার্ল বা কারা জোর এলের ভূমিকায় অভিনয় করেছেন মিলি অ্যালকক। তাঁর সঙ্গে আরো রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।

‘হাউস অব দ্য ড্রাগন’-এ তরুণ রেনিরা টারগারিয়েন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান মিলি অ্যালকক। এবার প্রথমবারের মতো সুপারগার্লের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে, যা নিয়ে ভক্তদের আগ্রহ ছিল শুরু থেকেই।

নতুন সিনেমায় সুপারগার্লের গল্পকে আগের চেয়ে আরও গভীর ও আবেগঘনভাবে তুলে ধরা হয়েছে। এখানে কারা জোর-এল পৃথিবীতে নয়, ধ্বংসপ্রাপ্ত গ্রহ ক্রিপ্টনের একটি অংশে বেড়ে ওঠেন। শৈশবেই আপনজনদের হারানোর বেদনাদায়ক অভিজ্ঞতা তাঁকে আগের চেয়ে আরও কঠোর ও বাস্তববাদী করে তোলে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ জনপ্রিয় ডিসি কমিক চরিত্র লোবোর প্রথম লাইভ-অ্যাকশন উপস্থিতি। দুর্ধর্ষ এই মহাকাশ শিকারির ভূমিকায় অভিনয় করেছেন জেসন মোমোয়া। নির্মাতাদের দাবি, কমিকসের মূল চরিত্রের প্রতি বিশ্বস্ত থেকেই লোবোকে পর্দায় তুলে ধরা হয়েছে।

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক দর্শকের মতে, এটি প্রচলিত সুপারহিরো চলচ্চিত্রের চেয়ে বেশি পরিণত, অন্ধকার এবং আবেগনির্ভর।

প্রাথমিক প্রতিক্রিয়ায় সমালোচকরাও এর ভিজ্যুয়াল স্টাইল ও নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। কেউ কেউ সিনেমাটির উপস্থাপনাকে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ এবং ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’-র সঙ্গে তুলনা করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

নতুন রূপে বড় পর্দায় ফিরেছে ‘সুপারগার্ল’

আপডেট সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬