ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘বিশ্বকে দেখাতে চাই, সব সম্প্রদায় নিরাপদ’: ডিসি জাহিদ নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর টেকনাফ ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক দুই ঘণ্টায় উদ্ধার টেকনাফে কাদার ভেতর ২০ হাজার ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, নরসিংদীঃ নরসিংদীর শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান,অদ্য ০৫/১০/২০২৬ ইং সোমবার শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন শিবপুর মডেল থানার পুলিশ। পরিদর্শনের সময় তিনি ৩টি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর ধারা ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের বিষয়টি পরিলক্ষিত করে, ৪০(গ) ধারা অনুযায়ী ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং ধারা ৪০(ঘ) অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসক এর ব্যবস্থাপত্র ব্যতীত OTC বহির্ভূত ঔষধ বিক্রয়ের দায়ে মাষ্টার মেডিকেল হল,সেন ফার্মেসি ও রতন মেডিকেল সেন্টারকে নগদ মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন এবং অভিযানকালে জব্দকৃত ঔষধ বিনষ্ট করেছেন । প্রতিষ্ঠানের ঔষধপত্র ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। বিধিবহির্ভূত ভাবে ঔষধ বিক্রয়/বিতরণ না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন। অভিযানে সহায়তা করেন সিরাজুম মনিরা, ঔষধ তত্ত্বাবধায়ক,নরসিংদী ও শিবপুর থানার পুলিশ। জনস্বার্থে ঔষধের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর বিধান প্রতিপালনে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও তিনি গত ২৯/০৯/২০২৬ ইং মঙ্গলবার বেলা ১১ঘটিকায় সময় শিবপুর পৌরসভার জামতলা এলাকায় সরকারি রাস্তার উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান এর মাধ্যমে রাস্তার উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করেন। জনস্বার্থে সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ অবৈধ দখলমুক্ত রাখতে শিবপুর উপজেলা প্রশাসন ও পৌরসভায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)

আপডেট সময় : ০৯:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬