ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কার্তুজসহ ৩ জন আটক যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ৬৪ বিজিবি। মঙ্গলবার (৬ অক্টোবর) বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান দুটি পরিচালনা করে।

আটক দুজন হলেন-উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬, ব্লক-এ-২-এর বাসিন্দা ফরিদ আলমের ছেলে মো. সেলিম (২০) এবং ক্যাম্প-২৪, ব্লক-বি-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. এমরান (২৫)।

৬৪ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে বালুখালী বিওপির বিশেষ টহল দল বিএসপি পোস্টসংলগ্ন সোহেলের ঘের এলাকায় মিয়ানমার দিক থেকে একজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হলে পালানোর চেষ্টা করেন সেলিম। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার হাতে থাকা পোটলা তল্লাশি করে নীল রঙের প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল পূর্ব ফারির বিল গুইল্লাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার দিক থেকে পোটলা হাতে বাংলাদেশে প্রবেশের সময় এমরানকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার পোটলা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০১:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬