ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের ব্যর্থতা প্রমাণিত: জামায়াত নেতা সেলিম উদ্দিনের বক্তব্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু গ্রেপ্তার ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ রংপুরে চার খুনের চার্জশিট জমা দিতে গিয়ে তদন্ত কর্মকর্তার বিপত্তি ইন্দোনেশিয়া আটক করলো বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান সহায়ক এডুর সংবর্ধনায় ২০০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে থেকে যুবদলের নেতাকর্মীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বেনাপোল স্থলবন্দর প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদের সঞ্চালনায়

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুল, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব রায়হানুজ্জামান দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস, শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক শহিদ আলীসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারের ব্যর্থতা প্রমাণিত: জামায়াত নেতা সেলিম উদ্দিনের বক্তব্য

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১২:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬