ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগ, উদ্বেগ ছড়িয়েছে প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি

বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগ, উদ্বেগ ছড়িয়েছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা — দেশের অন্তত ২২টি জেলায় দুই দিনের ধারাবাহিক নাশকতা, আগুন ও সহিংসতার ঘটনায় চার জন নিহত হয়েছেন। রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ককটেল বিস্ফোরণ, যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ধারাবাহিক ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল, যশোর, ফরিদপুর, দিনাজপুর, পিরোজপুর, নেত্রকোনা, মেহেরপুর, হবিগঞ্জ, নড়াইল, কক্সবাজার এবং নাটোরসহ ২২টি জেলায় এসব নাশকতার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজন বিএনপির নেতা এবং একজন পিরোজপুরে বাসের হেলপার। তাকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়।

চট্টগ্রামে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সরকারি স্থাপনা, বিএনপি নেতাদের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, পুলিশ বক্স, ব্যাংক কার্যালয় এবং যানবাহন লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। গত কয়েক দিনে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অন্তত কয়েকটি অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

বিএনপির পক্ষ থেকে এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। পুলিশও কয়েকটি ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে।

সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির কাছাকাছি রামদা, লগি ও বৈঠা হাতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই রাতে নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলদ্বীপ এলাকার একটি সড়কে এ মিছিল হয়। ওই সড়ক থেকে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাসভবনের দূরত্ব প্রায় ১০০ মিটার। মিছিলে অংশ নেওয়া প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। মিছিল শেষে তারা সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

অন্যদিকে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বাড়িটি সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকার পরও কীভাবে সেখানে আগুন দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রোল বোমা ছুড়ে বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেন। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই পুলিশ তা নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হননি।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন স্থানে একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ১টার দিকে নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বক্সের জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়াতে পারেনি। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বক্সটির জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’

একই রাতে বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়া হয়। রাত পৌনে ৩টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বাড়ির সামনে জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, বিষয়টি রাতে টহল দায়িত্বে থাকা রমদাশমুন্সির পুলিশ বিটের এসআই বাবুকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন এবং পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেবেন।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় যাতে কোনও ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘জ্বালাও-পোড়াও-সন্ত্রাস এগুলো আওয়ামী লীগের জাতীয় চরিত্র। বাসে কিংবা নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়ে আওয়ামী লীগকে আর এ দেশে প্রতিষ্ঠা করা যাবে না। আওয়ামী লীগ জনরোষে পালিয়ে গেছে। তারা আর ফিরতে পারবে না। প্রশাসন সজাগ আছে। জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, অগ্নিসংযোগসহ যেসব নাশকতার ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগ, উদ্বেগ ছড়িয়েছে

বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগ, উদ্বেগ ছড়িয়েছে

আপডেট সময় : ১০:০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬