ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি অভিনেতা মামুনুর রশীদ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১১, সড়ক অবরোধে বিক্ষোভ উদ্যোক্তাদের নিয়ে এনএসইউতে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া গজারিয়ায় নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের আবেদন রাষ্ট্রপতির কাছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু, জানুন বিস্তারিত এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ রূপগঞ্জে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের আন্তরিকতার অভাব: হাসনাত আব্দুল্লাহ

উদ্যোক্তাদের নিয়ে এনএসইউতে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

উদ্যোক্তাদের নিয়ে এনএসইউতে ‘স্টার্টআপস — নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) উদ্যোক্তা উন্নয়নবিষয়ক উদ্যোগ এনএসইউ স্টার্টআপস নেক্সটের আয়োজনে ‘স্টার্টআপস আনপ্লাগড’ শীর্ষক একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সোমবার (২৩ নভেম্বর) এনএসইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় পর্বে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সিদ্ধার্থ গোস্বামী। তিনি দেশে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।

সিদ্ধার্থ গোস্বামী নতুন উদ্যোগ পরিচালনার অনিশ্চয়তা মোকাবিলা, কঠিন সিদ্ধান্ত নেওয়া এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও উদ্যোগের অগ্রগতি ধরে রাখার বিষয়ে বাস্তবভিত্তিক পরামর্শ দেন।

অনুষ্ঠানটি টাউন হল আলোচনার আদলে আয়োজন করা হয়। এখানে উদ্যোক্তারা সরাসরি প্রশ্ন করার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের সুযোগ পান। আলোচনায় স্টার্টআপের কৌশল নির্ধারণ, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বাংলাদেশের পরিবর্তনশীল উদ্যোক্তা পরিবেশে ব্যবসা সম্প্রসারণের বাস্তব চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

অংশগ্রহণকারীরা আলোচনাটিকে বাস্তব অভিজ্ঞতানির্ভর ও খোলামেলা বলে অভিহিত করেন। অনুষ্ঠানটি উদ্যোক্তাদের মধ্যে মুক্ত আলোচনা ও সহযোগিতার পরিবেশ তৈরি করার লক্ষ্যে আয়োজন করা হয়।

প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগসংক্রান্ত বিষয়ে সরাসরি পরামর্শ নেওয়ার পাশাপাশি অন্য উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সমাজে উন্মুক্ত জ্ঞানচর্চা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং উদ্যোক্তাদের মধ্যে পরামর্শভিত্তিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এনএসইউ স্টার্টআপস নেক্সট-এর অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি অভিনেতা মামুনুর রশীদ

উদ্যোক্তাদের নিয়ে এনএসইউতে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন

আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬