ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি মো:রায়হান কবির ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ

নওগাঁয় পৃথক অভিযানে তিন জন ডাকাত সহ ৪ জন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নওগাঁয় পৃথক অভিযানে তিন জন ডাকাত সহ ৪ জন আটক

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় পৃথক অভিযানে তিনজন ডাকাত সহ চারজনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার দুপুর ১ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয় ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সোনাইচন্ডি হাটে মহিষ বিক্রি শেষে নয় জন ভটভটিযোগে ফেরার পথে নওগাঁ জেলার সাপাহার থানাধীন মাইপুর খারী সংলগ্ন ব্রিজের পাশে রাস্তার উপর নয় দশ জনের একটি ডাকাত দল দুই তিনটি মাঝারি আম গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভটভটির যাত্রীদের নামিয়ে তাদের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভটভটির যাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে তাদের নিকট থেকে ৫ লক্ষ ৬৬ হাজার টাকা লুণ্ঠন করে নেয়।

ডাকাত দলের অন্যান্য সদস্যদের আটক করে আদালতে সোপর্দ করা হলেও ডাকাতির পর থেকেই জেলার নিয়ামতপুর থানার পরানপুর বড়াইল গ্রামের বিদেশ পাহাড়ের ছেলে শ্রী বিকাশ পাহান ও দামপুরা রাজবংশী পাড়া গ্রামের ইন্দ্র বর্মনের ছেলে জয় কুমার পলাতক ছিল। পরবর্তীতে নিয়ামতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গতরাতে তাদের আটক করতে সমর্থ্য হয়।
পুলিশ সুপার আরো বলেন, কুখ্যাত ডাকাত বিকাশ পাহানের বিরুদ্ধে নওগাঁ জেলার বিভিন্ন থানায় ছয়টি ডাকাতি মামলা রয়েছে। অপর ঘটনার বর্ণনায় পুলিশ সুপার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬.২০ মিনিটের দিকে আত্রাই থানাধীন দাড়িয়াগাথী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী শ্রী নান্টু কুমার আত্রাই নতুন বাজারে অবস্থিত তার জুয়েলার্স থেকে ১৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে বাড়িতে যাওয়ার পথে আহসানগঞ্জ হাটের দক্ষিণ
পাশে মালাধর ব্রিজের উপর পৌছামাত্র পেছন থেকে দুটি মোটরসাইকেলে আগত পাঁচজন ডাকাত তার মাথায় আঘাত করে মোটরসাইকেল দিয়ে পথ রোধ করে তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সূত্র ধরে ডিবি পুলিশের নেতৃত্বে একটি চৌকস টিম একাধিক ডাকাতি মামলার আসামি আহসান রাজকে মান্দা থানার ফেরিঘাট থেকে গতকাল গ্রেফতার করে।
অপর একটি অভিযানে জেলার ডিবি পুলিশ মান্দা থানাধীন দেলুয়াবাড়ি বাজারে যোগী মন্ডবের সামনে হতে ২০ গ্রাম হিরোইন সহ দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ এর ছেলে মেহেদী হাসান পাইলট নামের একজনকে গ্রেফতার করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম

নওগাঁয় পৃথক অভিযানে তিন জন ডাকাত সহ ৪ জন আটক

আপডেট সময় : ১০:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫