ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি ক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তা ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ফোরাম ও পটিয়া মডেল ফারিয়া। সোমবার (১১ মে) সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কয়েকশ ঔষধ কোম্পানির প্রতিনিধি মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানান।

পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পটিয়া মডেল ফারিয়ার সভাপতি আবদুল আওয়াল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাবু, সদস্য আরিফুল ইসলাম, তমাল বড়ুয়া, মোহাম্মদ ইউনুছ, শরিফুল ইসলাম, রুবেল কান্তি নাথ, পটিয়া ম্যানেজার ফোরামের সভাপতি রেজাউল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক রুবেল রহমান রাতুল ও উপদেষ্টা লিটন রায় সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন। তারা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এ পেশায় যুক্ত হয়েছেন। চিকিৎসকদের ঔষধ সম্পর্কে নিয়মিত অবহিত করাই তাদের কাজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন মেডিকেলে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমান ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সমাবেশ থেকে তারা দাবি জানান, ‘দালাল’ আখ্যা দিয়ে অপমান ও পুলিশে সোপর্দ করার ঘটনা বন্ধ করতে হবে, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া বন্ধ করতে হবে, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল পটিয়া গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

বক্তারা আরোও বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সম্মানজনক আচরণ, অশালীন শব্দ পরিহার এবং বিধি মোতাবেক সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬