ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার অভিযানে ৩১টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‎

‎নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার একটি বিশেষ চৌকস টিমের অভিযানে সর্বমোট ৩১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইলগুলো শনাক্ত করা হয়।
‎‎বুধবার (২ জুলাই ২০২৫) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইসিটি শাখার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
‎‎পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “আমরা চাই সাধারণ মানুষের হারানো জিনিস যাতে তারা আবার ফিরে পায়। প্রযুক্তির সাহায্যে আমাদের আইসিটি টিম এ বিষয়ে নিরলসভাবে কাজ করছে।”
‎‎মোবাইল ফিরে পেয়ে অনেক ভুক্তভোগী আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “আমরা কখনো ভাবিনি মোবাইল ফিরে পাবো। এটি জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টার ফল।”
‎‎জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কেউ মোবাইল হারালে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে আইসিটি টিম তা উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার অভিযানে ৩১টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‎

আপডেট সময় : ০৮:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫