ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর নরসিংদীর শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি: এসপি মিজানুর রহমান শার্শা উপজেলায় কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির

সোনারগাঁওয়ে পৃথক অভিযানে র‌্যাবের জালে কুখ্যাত দুই আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

‎‎নিজস্ব প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যাব-১১ এর পৃথক অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আরিফ হোসেন (২৭) ও কুখ্যাত ডাকাত দলের প্রধান মামুন (২৫) কে আটক করেছে র‌্যাব।

‎র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁও থানার বারদী বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মুন্সিগঞ্জের গজারিয়ার আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।

‎এরপর একই দিন রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁও থানার ঝাউচর এলাকায় আরেকটি অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় ডাকাত দলের সর্দার মামুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

‎র‌্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান জানান, আরিফ একজন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি আর মামুন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে এলাকায় ভয়-ভীতি ছড়িয়ে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের নিরাপত্তা রক্ষায় র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

সোনারগাঁওয়ে পৃথক অভিযানে র‌্যাবের জালে কুখ্যাত দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫