ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

সিদ্ধিরগঞ্জে ৭ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে মোঃ পাবেল (২৯) নামের এক যুবককে ৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

‎গ্রেফতারকৃত পাবেল মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার হাসশাইল এলাকার মৃত আঃ কাদেরের ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়ার ইস্তাক মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিল।

‎পুলিশ জানায়, রাত ১০টা ৩০ মিনিটের দিকে জালকুড়ি স্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদে জানতে পারে যে, কিছু যুবক ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় ঘটনাস্থলে পৌঁছালে পাবেল পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ১০টা ৫০ মিনিটে আটক করে। তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৭০০ মিলিলিটার ফেনসিডিল পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাবেল স্বীকার করে যে, দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে মাদক এনে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিক্রি করত। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১৪(খ) অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‎এএসআই (নিঃ) রাশেদুল ইসলাম বলেন, “আমরা আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে আছি। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত পাবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বুধবার (১০ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

সিদ্ধিরগঞ্জে ৭ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫