ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মৌলভীবাজারে নবজাতককে কৌশলে কেনার চেষ্টা — জন্মের আগেই লেনদেনের অভিযোগ, বিপদে মা ও অবুঝ শিশু পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ নিহতের বেড়ে ৪ আহত ৩০ বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ ঢাকার দুই সিটির আবর্জনা পরিষ্কারে ব্যর্থ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাবকে মাদকের আখড়া আখ্যা মঈনুদ্দিনের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের অভিজাত দুটি সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাবকে ‘মাদকের আখড়া’ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। একইসঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

‎রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন।

‎মঈনুদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের আখড়ায় পরিণত হয়েছে শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব। নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে হলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

‎তিনি আরও বলেন, “মাদকের স্পটগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। বিশেষ করে নারায়ণগঞ্জ ক্লাব, ইউনাইটেড ক্লাবসহ কিছু প্রতিষ্ঠান প্রতিনিয়তই মাদক সেবন ও পাচারে ব্যবহৃত হচ্ছে। এগুলো যদি কঠোর নজরদারির আওতায় আনা যায়, তবে শহরকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

‎জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে শুধু প্রশাসন নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকেই একযোগে এগিয়ে আসতে হবে। তাহলেই নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাবকে মাদকের আখড়া আখ্যা মঈনুদ্দিনের

আপডেট সময় : ১২:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫