ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে পিটিয়ে হত্যা: নুরুল আবসারকে মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের অপহরণ, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র মামলার আসামিরা গ্রেপ্তার ভারত অধিনায়ক শুবমান গিলের হতাশা, মাঠ ও বলকে দোষারোপ নিট সুদ আয়, বিনিয়োগ ও ঋণ আদায়ে উন্নতি: ৯ মাসে এসবিএসি ব্যাংকের ইপিএস বেড়েছে ৩৩ শতাংশ। বরুড়ায় পারিবারিক কলহের জেরে বসতঘরে অগ্নিকাণ্ড, দুই পরিবার ক্ষতিগ্রস্ত অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সফর, শেখ হাসিনার ফেরার পথ নিয়ে আলোচনা

মুরাদনগরে বাড়ীর পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে বাড়ীর পাশ থেকে মিনহাজ (৩০)  নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিহতের বাড়ির পাশের পরিত্যক্ত মুরগির খামারের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিনহাজ উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীরকাশিমপুর উত্তর পাড়া গ্রামের আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোবমার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয় মিনহাজ। রাতে এশার নামাজের পরেও মিনহাজ বাসায় না ফিরলে পরিবারের অন্যান্য সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজাখুজি করে রাত ১১টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়। এরপর থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সুরতহালের সময় তার কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন দেখা গেলেও এটি দেখে তেমন কোন আঘাতের চিহ্ন বলে মনে হয়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।  এঘটনায় পরিবারের পক্ষ  থেকে এখনো কেউ অভিযোগ করেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পিটিয়ে হত্যা: নুরুল আবসারকে মৃত্যুদণ্ড

মুরাদনগরে বাড়ীর পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫