ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে পিটিয়ে হত্যা: নুরুল আবসারকে মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের অপহরণ, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র মামলার আসামিরা গ্রেপ্তার ভারত অধিনায়ক শুবমান গিলের হতাশা, মাঠ ও বলকে দোষারোপ নিট সুদ আয়, বিনিয়োগ ও ঋণ আদায়ে উন্নতি: ৯ মাসে এসবিএসি ব্যাংকের ইপিএস বেড়েছে ৩৩ শতাংশ। বরুড়ায় পারিবারিক কলহের জেরে বসতঘরে অগ্নিকাণ্ড, দুই পরিবার ক্ষতিগ্রস্ত অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সফর, শেখ হাসিনার ফেরার পথ নিয়ে আলোচনা

স্ত্রীকে পিটিয়ে হত্যা: নুরুল আবসারকে মৃত্যুদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্ত্রীকে পিটিয়ে হত্যা নুরুল — রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী খাবিরুন নেছাকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মো. নুরুল আবসারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত নুরুল আবসার কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম করাইয়াঘোনার আমান উল্লাহর ছেলে। তিনি মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১২ নম্বর রোডের ৬১ নম্বর বাসায় বসবাস করতেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, প্রায় ১৬-১৭ বছর আগে নুরুল আবসারের সঙ্গে খাবিরুন নেছার বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুরুল আবসার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে তাকে মারধর করা হতো।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর খাবিরুন নেছা গ্রামের বাড়ি থেকে স্বামীর বাসায় ফেরেন। পরদিন ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে নবীনগর হাউজিংয়ের ওই বাসায় তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে দুপুর দেড়টার দিকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. জুব্বার ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ নাজমুল ইসলাম নুরুল আবসারের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতে মোট ১০ জন সাক্ষীকে উপস্থাপন করে। অন্যদিকে, আসামি নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেন। তার দাবি ছিল, স্ত্রী স্ট্রোক করে স্বাভাবিকভাবে মারা গেছেন।

তবে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন। পরে আদালত তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পিটিয়ে হত্যা: নুরুল আবসারকে মৃত্যুদণ্ড

স্ত্রীকে পিটিয়ে হত্যা: নুরুল আবসারকে মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬