ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘রামায়ণ’ সিনেমার আয় ৯৪২ কোটি রুপি, নতুন রেকর্ড সৃষ্টি এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম, কোন খাতে সবচেয়ে এগিয়ে? বিএনপি নেতা দুদুর বক্তব্য: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নিন্দিত হচ্ছে শ্রীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও স্ত্রীকে পিটিয়ে হত্যা: নুরুল আবসারকে মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের অপহরণ, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র মামলার আসামিরা গ্রেপ্তার ভারত অধিনায়ক শুবমান গিলের হতাশা, মাঠ ও বলকে দোষারোপ নিট সুদ আয়, বিনিয়োগ ও ঋণ আদায়ে উন্নতি: ৯ মাসে এসবিএসি ব্যাংকের ইপিএস বেড়েছে ৩৩ শতাংশ।

মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে শীর্ষ নৌ-ডাকাত আবুল কালাম গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎মুন্সিগঞ্জের গজারিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১ অভিযান চালিয়ে নয়ন-পিয়াস বাহিনীর সহযোগী ও ৩০ মামলার আসামি মেঘনার শীর্ষ নৌ-ডাকাত মোঃ আবুল কালামকে গ্রেফতার করেছে। অভিযানে তার কাছ থেকে অস্ত্র, গুলি, টাকা গণনার মেশিন, বিভিন্ন দেশের মুদ্রা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
‎
‎সোমবার ১৫ সেপ্টেম্বর ভোর ৫টা ১০ মিনিটে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোল্লাকান্দি এলাকা থেকে অভিযান চালিয়ে মোঃ আবুল কালামকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ও তার বাহিনী মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি ও ডাকাতি চালিয়ে আসছিল।
‎
‎গ্রেফতারকৃত আসামি  মোঃ আবুল কালাম সে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার জামালপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে
‎
‎গ্রেফতারকালে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে: ১টি পাইপগান ২টি বুলেট ১টি টাকা গণনার মেশিন বিভিন্ন দেশের মুদ্রা ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম
‎
‎র‍্যাব জানায় , আবুল কালামের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৩টি হত্যা, ১টি ডাকাতি, ৪টি বিস্ফোরক, ১টি চাঁদাবাজি, ৩টি মাদক এবং ১৮টি অন্যান্য মামলাসহ মোট ৩০টি মামলা রয়েছে।
‎
‎র‍্যাব জানায়, এর আগে ২৮ আগস্ট, ৩ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর পৃথক অভিযানে একই ঘটনার সাথে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‘রামায়ণ’ সিনেমার আয় ৯৪২ কোটি রুপি, নতুন রেকর্ড সৃষ্টি

মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে শীর্ষ নৌ-ডাকাত আবুল কালাম গ্রেফতার

আপডেট সময় : ১২:২৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫