ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ পটিয়া প্রেসক্লাব নতুন কমিটিকে আলোর পথিক সামাজিক সংগঠন অভিনন্দন টেকনাফে ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ, পলাতক মিলনের বিরুদ্ধে মামলা জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলায় বাহাদুপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শখের আঙ্গুর চাষ বাণিজ্যিক বাগানে পরিণত  বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা ৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান

নেত্রকোনার মোহনগঞ্জের চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে পুলিশে ভয় দিয়েছেন স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ আরিফুল ইসলাম মুরাদ:বৃহস্পতিবার বিকালে উপজেলার নলজুরী এলাকায় চেয়ারম্যান সেলিমকে অবরুদ্ধ করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

চেয়ারম্যান কামরুল হাসান সেলিম নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের আপন চাচাতো ভাই। তিনি উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামের বাসিন্দা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ইউপি কার্যালয়ে যেতেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কামরুল হাসান সেলিম তেমন একটা ইউপি কার্যালয়ে যেতেন না। এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে থাকতেন। এতে করে পরিষদের কাজে স্থানীয় লোকজন ভোগান্তিতে পড়ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ থেকে সুয়াইর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে নলজুরী এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীর তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সুয়াইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান সেলিম পরিষদে আসতেন না। এতে জনগণের ভোগান্তি হচ্ছিল। আজকে তিনি স্থানীয় কিছু লোকজন নিয়ে ঝামেলা তৈরির উদ্দেশ্য নিয়ে পরিষদে যাচ্ছিলেন চেয়ারম্যান সেলিম। পথে নলজুরী এলাকায় স্থানীয় লোকজন তাকে আটকায়। পরিস্থিতি খারাপের দিকে গেলে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কামরুল হাসান সেলিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। আগের করা একটি নাশকতা মামলায় চেয়ারম্যান গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ

নেত্রকোনার মোহনগঞ্জের চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে পুলিশে ভয় দিয়েছেন স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় : ০৯:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫