ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা ১০ মিনিটের মধ্যে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন খাগড়াছড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিন সন্ত্রাসী শনাক্ত: সাদিক কায়েমের দাবি নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা হিসেবে উল্লেখ  সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মৎস্যজীবী দলের দোয়া- বিশেষ মোনাজাত বিজেপি প্রার্থীর পরাজয়ের পর টঙ্কে সড়কবাতি অপসারণের ঘটনা ঢাবি কর্মচারী ককটেল বিস্ফোরণে গুরুতর আহত সরকারের ব্যর্থতা প্রমাণিত: জামায়াত নেতা সেলিম উদ্দিনের বক্তব্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু গ্রেপ্তার ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে

“নিরাপদ সড়ক চাই” এই স্লোগানে পালংখালী টমটম সমিতি’র সাথে বৈঠক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: ‎”নিরাপদ সড়ক চাই” এই স্লোগানে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পালংখালী’র তিনটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও তরুণ সমাজ।
‎
৫অক্টোবর রবিবার পালংখালী ফুলকলিতে SOC – Shadow of Change এর উদ্যোগে এবং আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব ও প্রজন্ম ফাউন্ডেশন-এর সহযোগিতায় “পালংখালী বাজারসংলগ্ন এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ” এর লক্ষ্যে পালংখালী টমটম মালিক সমিতির সাথে একটি যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এতে আলোচ্য বিষয় ছিলঃ
‎
‎- পালংখালী বাজার ও সংলগ্ন এলাকায় নিরাপদ টমটম পার্কিং স্থান নির্ধারণ।
‎- যাত্রী ওঠা-নামার নির্দিষ্ট স্থান (স্টপেজ) নির্ধারণ করে এলোমেলো থামা প্রতিরোধ।
‎- অপ্রাপ্তবয়স্ক চালকদের টমটম চালনা বন্ধে যৌথ পদক্ষেপ গ্রহণ।
‎- নির্ধারিত ভাড়া তালিকা প্রদর্শন ও তা মান্য করার বিষয়ে আলোচনা।
‎- অবৈধ (নিবন্ধনবিহীন) টমটম চলাচল বন্ধে সমিতির সক্রিয় ভূমিকা নিশ্চিতকরণ।
‎
‎পরে সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়,
‎পালংখালী বাজারের চৌরাস্তার মোড় থেকে টমটম পার্কিং সরিয়ে বটতলী রোডের রুবেল মার্কেটের সামনে স্থানান্তরের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
‎এছাড়াও উভয়পক্ষ সকল আলোচ্য বিষয়ের ওপর একমত পোষণ করেন এবং একটি ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়।
‎
‎SOC এর ভাইস চেয়ারম্যান কামরান আলী চৌধুরী সোহান বলেন, আমরা সম্মিলিত ভাবে সচেতন হলেই – চালক, দায়িত্বশীল যাত্রী ও সক্রিয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ পালংখালী গড়া সম্ভব। আমরা তরুণ সমাজ এগিয়ে আসলে, সাধারণ জনগণ এগিয়ে আসবে।

‎তাই চলুন, একসাথে কাজ করি দুর্ঘটনামুক্ত, শৃঙ্খলাপূর্ণ সড়ক গড়তে।

‎এছাড়াও আমরা প্রথমে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১০ দফা দাবি উত্থাপন করি এবং স্থানীয় প্রশাসন চেয়ারম্যান এর সাথে সমন্বয় করে নিরাপদ সড়ক ও বাজার ব্যবস্থাপনা সঠিক ভাবে পরিচালনায় পর্যায়ক্রমে সিএনজি সমিতি, বাজার ব্যবস্থাপনা কমিটি সহ সবাইকে নিয়ে আলোচনা করা হবে।

‎আয়োজনে: SOC – Shadow of Change
সহযোগিতায়: আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব & প্রজন্ম ফাউন্ডেশন এবং অংশগ্রহণে: পালংখালী টমটম মালিক সমিতি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা

“নিরাপদ সড়ক চাই” এই স্লোগানে পালংখালী টমটম সমিতি’র সাথে বৈঠক

আপডেট সময় : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫